Proverbs 6:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে মিথ্যাসাক্ষী অসত্য কথা বলে, ও যে ভাইদের মধ্যে বিবাদের সূত্রপাত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিথ্যা কথা উগরে দেওয়া মিথ্যাসাক্ষী ও এমন এক লোক যে সমাজে মতবিরোধ উৎপন্ন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে মিথ্যাসাক্ষী অসত্য কথা কহে, ও যে ভ্রাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে মিথ্যাসাক্ষী অসত্য কথা বলে, ও যে ভ্রাতৃগণের মধ্যে বিবাদের সূত্রপাত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী, আর ভাইদের মধ্যে গোলমাল বাধানো লোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী, আর ভাইদের মধ্যে গোলমাল বাধানো লোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিথ্যাসাক্ষ্য দেয় যে সাক্ষী, ভাইয়ে ভাইয়ে বিবাদ বাধায় যে ব্যক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি আদালতে মিথ্যা সাক্ষী দেয় এবং যা সত্যি নয় তাই বলে, যে ব্যক্তি ভাইদের মধ্যে তর্কাতর্কির কারণ ঘটায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাক্ষী যে মিথ্যা কথা বলে ও যে ভাইদের মধ্যে বিবাদ বপন করে।