Proverbs 6:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গমনকালে সে তোমাকে পথ দেখাবে, শয়নকালে তোমার প্রহরী হবে, জাগরণকালে তোমার সঙ্গে আলাপ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যখন চলাফেরা করবে, তখন সেগুলি তোমাকে পথ দেখাবে; তুমি যখন ঘুমাবে, তখন সেগুলি তোমাকে পাহারা দেবে; তুমি যখন জেগে উঠবে, তখন সেগুলি তোমার সাথে কথা বলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গমনকালে সে তোমাকে পথ দেখাইবে, শয়নকালে তোমার প্রহরী হইবে, জাগরণকালে তোমার সহিত আলাপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গমনকালে সে তোমাকে পথ দেখাইবে, শয়নকালে তোমার প্রহরী হইবে, জাগরণকালে তোমার সহিত আলাপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চলবার সময় তা তোমাকে পথ দেখাবে, ঘুমাবার সময় তোমাকে পাহারা দেবে আর জেগে উঠলে তোমার সংগে কথা বলবে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চলবার সময় তা তোমাকে পথ দেখাবে, ঘুমাবার সময় তোমাকে পাহারা দেবে আর জেগে উঠলে তোমার সংগে কথা বলবে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চলার পথে সেই প্রজ্ঞার বাণী দেখাবে তোমায় পথ, শয়নকালে পাহারা দেবে তোমায় জাগরণে আলাপ করবে তোমার সাথে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেখানেই যাও তাঁদের শিক্ষামালা তোমাকে পথ দেখাবে| এমনকি তুমি যখন শুয়ে থাকবে তখনও ঐ উপদেশগুলি তোমার ওপর নজর রাখবে| জেগে ওঠার পর তোমার সঙ্গে সেগুলো কথা বলবে এবং তোমাকে সঠিক পথে চালিত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তুমি হাঁটবে তারা তোমাকে পথ দেখাবে, যখন তুমি ঘুমাবে, তারা তোমার দিকে নজর রাখবে এবং তুমি যখন জেগে থাকবে, তারা তোমাকে শিক্ষা দেবে।