Proverbs 6:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তোমাকে রক্ষা করবে, দুষ্টা স্ত্রী থেকে, বিজাতীয়ার জিহ্বার চাটুবাদ হতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা তোমাকে প্রতিবেশীর স্ত্রী থেকে, স্বৈরিণী স্ত্রীর স্নিগ্ধ কথাবার্তা থেকে দূরে সরিয়ে রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তোমাকে রক্ষা করিবে, দুষ্টা স্ত্রী হইতে, বিজাতীয়ার জিহ্বার চাটুবাদ হইতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তোমাকে রক্ষা করিবে, দুষ্টা স্ত্রী হইতে, বিজাতীয়ার জিহ্বার চাটুবাদ হইতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব তোমাকে খারাপ স্ত্রীলোকের হাত থেকে রক্ষা করবে, রক্ষা করবে বিপথে যাওয়া স্ত্রীলোকের মিষ্টি কথার হাত থেকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব তোমাকে খারাপ স্ত্রীলোকের হাত থেকে রক্ষা করবে, রক্ষা করবে বিপথে যাওয়া স্ত্রীলোকের মিষ্টি কথার হাত থেকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই শিক্ষা তোমাকে দুষ্টা রমণীর হাত থেকে, স্বৈরিণীর মিষ্ট কথার ফাঁদ থেকে রক্ষা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁদের শিক্ষাসমূহ তোমাকে একজন নষ্ট স্ত্রীলোকের কাছে যাওয়া থেকে নিবৃত্ত করবে| ঐ শিক্ষাগুলি তোমাকে, যে নারী তার স্বামীকে পরিত্যাগ করেছে, তার মধুর বচন থেকে নিরাপদে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তোমাকে রক্ষা করবে অসৎ নারী থেকে, ব্যাভিচারিনীর স্বছন্দ শব্দ থেকে।