Proverbs 6:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি অন্তরে ওর সৌন্দর্যে লুব্ধ হয়ো না, ওর চক্ষুর ভঙ্গিতে ধৃত হয়ো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার সৌন্দর্য দেখে তুমি অন্তরে কামভাব জাগিয়ে তুলো না বা সে যেন তার চোখের মায়ায় তোমাকে বন্দি না করে ফেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি হৃদয়ে উহার সৌন্দর্য্যে লুব্ধ হইও না, উহার অপাঙ্গ-ভঙ্গিতে ধৃত হইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি হৃদয়ে উহার সৌন্দর্যে লুব্ধ হইও না, উহার আপাঙ্গ-ভঙ্গিতে ধৃত হইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার সৌন্দর্য দেখে তুমি অন্তরে লোভ কোরো না, তার চোখের পাতায় তুমি নিজেকে বন্দী হতে দিয়ো না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার সৌন্দর্য দেখে তুমি অন্তরে লোভ কোরো না, তার চোখের পাতায় তুমি নিজেকে বন্দী হতে দিয়ো না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি মনে মনে তার রূপের লালসা করো না, তার কটাক্ষের ফাঁদে ধরা দিও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই পরস্ত্রী অসাধারণ রূপসী হতে পারে| কিন্তু তার সৌন্দর্য্যের জন্য তোমার হৃদয়ে কাম-লালসা রেখো না| তার নয়নবান যেন তোমাকে ফাঁদে না ফেলতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি হৃদয়ে ওর সৌন্দর্য্যে লালসিত হয়ো না এবং ওর চাহনিতে ধরা পড় না।