Proverbs 6:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা পতিতাগমন দ্বারা অন্নাভাব ঘটে, পরস্ত্রী মানুষের মহামূল্য প্রাণ শিকার করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ এক টুকরো রুটির বিনিময়ে বেশ্যাকে পাওয়া যায়, কিন্তু পরস্ত্রী তোমার প্রাণটিই শিকার করে বসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা বারাঙ্গনা দ্বারা অন্নাভাব ঘটে, পরস্ত্রী [মনুষ্যের] মহামূল্য প্রাণ মৃগয়া করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা বারঙ্গনা দ্বারা অন্নাভাব ঘটে, পরস্ত্রী [মনুষ্যের] মহামূল্য প্রাণ মৃগয়া করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ বেশ্যা শেষ পর্যন্ত তোমাকে খাবার অভাবের মধ্যে নিয়ে যাবে, আর ব্যভিচারিণী তোমার মূল্যবান প্রাণ শিকার করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ বেশ্যা শেষ পর্যন্ত তোমাকে খাবার অভাবের মধ্যে নিয়ে যাবে, আর জেনাকারিণী তোমার মূল্যবান প্রাণ শিকার করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ একটি রুটির দামে গণিকার মন জয় করা যায়, কিন্তু পরস্ত্রী সঙ্গের মূল্যস্বরূপ দিতে হয় জীবন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন বারবণিতার জন্য হয়তো তোমাকে একটি রুটির মূল্য দিতে হবে| কিন্তু অন্য লোকের স্ত্রী তোমার প্রাণসংহারিণী হয়ে উঠতে পারে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন বেশ্যার সঙ্গে শোয়ার মূল্য একবেলা খাবারের দামের সমান হতে পারে, কিন্তু পরের স্ত্রী [মানুষের] মহামূল্য প্রাণ শিকার করে।