Proverbs 6:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তদ্রূপ যে প্রতিবেশীর স্ত্রীর কাছে গমন করে; যে তাকে স্পর্শ করে, সে অদণ্ডিত থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে পরস্ত্রীর সাথে শোয় তার দশাও এরকমই হয়; যে সেই স্ত্রীকে স্পর্শ করে তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তদ্রূপ যে প্রতিবাসীর স্ত্রীর কাছে গমন করে; যে তাহাকে স্পর্শ করে, সে অদণ্ডিত থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তদ্রূপ যে প্রতিবাসীর স্ত্রীর কাছে গমন করে; যে তাহাকে স্পর্শ করে, সে অদণ্ডিত থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক অন্যের স্ত্রীর কাছে যায় তার দশা এই রকমই হয়; যে সেই স্ত্রীলোককে ছোঁয় তাকে শাস্তি পেতেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক অন্যের স্ত্রীর কাছে যায় তার দশা এই রকমই হয়; যে সেই স্ত্রীলোককে ছোঁয় তাকে শাস্তি পেতেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরস্ত্রীর কাছে যে যায় তার অবস্থাও তেমনি, সেই নারীকে যে স্পর্শ করবে, দণ্ড থেকে সে রেহাই পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি পরস্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে লিপ্ত হয় তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য| ঐ ব্যক্তি শাস্তি ভোগ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেরকম যে প্রতিবেশীর স্ত্রীর কাছে যায়; যে কারোর তার সঙ্গে সম্পর্ক থাকে, সে অদন্ডিত হয়ে যাবে না।