Proverbs 6:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, বৎস, তুমি এই কাজ কর; নিজেকে উদ্ধার কর; যখন তুমি তোমার বন্ধুর হস্তগত হয়েছ, তখন যাও, বিনত হও, বন্ধুর সাধ্যসাধনা কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই হে আমার বাছা, নিজেকে মুক্ত করার জন্য তুমি এরকম করো, যেহেতু তুমি তোমার প্রতিবেশীর হাতে গিয়ে পড়েছ: যাও—অবসন্ন হয়ে না পড়া পর্যন্ত— ও তোমার প্রতিবেশীকে বিশ্রাম নিতে দিয়ো না!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন, বৎস, তুমি এই কার্য্য কর; আপনাকে উদ্ধার কর; যখন তুমি আপন বন্ধুর হস্তগত হইয়াছ, তখন যাও, বিনত হও, বন্ধুর সাধ্যসাধনা কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন, বৎস, তুমি এই কার্য কর; আপনাকে উদ্ধার কর; যখন তুমি আপন বন্ধুর হস্তগত হইয়াছ, তখন যাও, বিনত হও, বন্ধুর সাধ্যসাধনা কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে ছেলে আমার, তুমি যখন অন্যের হাতে ধরা পড়ে গেছ, তখন নিজেকে ছাড়িয়ে নেবার জন্য এই সব কাজ কর- তার কাছে গিয়ে নিজেকে নীচু কর, তাকে সাধাসাধি কর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে ছেলে আমার, তুমি যখন অন্যের হাতে ধরা পড়ে গেছ, তখন নিজেকে ছাড়িয়ে নেবার জন্য এই সব কাজ কর- তার কাছে গিয়ে নিজেকে নীচু কর, তাকে সাধাসাধি কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে বৎস, এক কাজ কর, নিজেকে উদ্ধার করতে পারবে। শোন,তুমি তোমার বন্ধুর করায়ত্ত হয়ে পড়েছ, তাই দেরী না করে তার কাছে যাও তাকে সমানে অনুরোধ করতে থাক,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি নিজেকে ঐ ব্যক্তিটির ক্ষমতার অধীনে রেখেছ| শীঘ্র তার কাছে গিয়ে নিজেকে মুক্ত কর| তার ঋণের বোঝা থেকে তোমাকে মুক্ত করবার জন্য তার কাছে অনুরোধ জানাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ব্যাপারে, আমার পুত্র, এটা কর এবং নিজেকে রক্ষা কর; কারণ তুমি তোমার প্রতিবেশীর দয়ার পাত্র হয়েছ, যাও এবং নিজেকে নত কর এবং তোমাকে মুক্ত করতে প্রতিবেশীর কাছে ভিক্ষা চাও;