Proverbs 7:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দেখ, এক জন স্ত্রীলোক তার সম্মুখে এল, সে পতিতা-বেশধারিণী ও চতুর-চিত্তা;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন একজন মহিলা তার সাথে দেখা করার জন্য বেরিয়ে এল, সে এক বেশ্যার মতো পোশাক পরেছিল ও তার উদ্দেশ্য ধূর্ত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দেখ, এক স্ত্রী তাহার সম্মুখে আসিল, সে বেশ্যা-বেশধারিণী ও চতুর-চিত্তা;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দেখ, এক স্ত্রী তাহার সম্মুখে আসিল, সে বেশ্যা-বেশধারিণী ও চতুর-চিত্তা;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় একজন স্ত্রীলোক তার সংগে দেখা করতে বের হয়ে আসল; তার পরনে বেশ্যার পোশাক, আর তার অন্তর ছিল ছলনায় ভরা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় একজন স্ত্রীলোক তার সংগে দেখা করতে বের হয়ে আসল; তার পরনে বেশ্যার পোশাক, আর তার অন্তর ছিল ছলনায় ভরা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখলাম, সেই রমণী তার সামনে এসে দাঁড়াল, পরণে তার বারবধূর বেশবাস, নিপুণা সে ছলাকলায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ রমণী যুবকের সঙ্গে দেখা করতে বাড়ির বাইরে এল| তার সাজসজ্জা বারবণিতার মতো| সে ঐ যুবকের সঙ্গে সারা রাত কাটানোর পরিকল্পনা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দেখ, এক স্ত্রী তার সামনে আসল, সে বেশ্যার পোশাক পরেছিল ও অভিসন্ধির হৃদয় ছিল;