Proverbs 7:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অনেক মন ভুলানো কথায় সে তার অন্তর হরণ করলো, ওষ্ঠাধরের চাটুবাদে তাকে আকর্ষণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্ররোচনামূলক কথা বলে সে যুবকটিকে বিপথে পরিচালিত করল; সে তার স্নিগ্ধ কথাবার্তা দিয়ে তাকে প্রলুব্ধ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অনেক মধুর বাক্যে সে তাহার চিত্ত হরণ করিল, ওষ্ঠাধরের চাটুবাদে তাহাকে আকর্ষণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অনেক মধুর বাক্যে সে তাহার চিত্ত হরণ করিল, ওষ্ঠাধরের চাটুবাদে তাহাকে আকর্ষণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মন ভুলানো কথাবার্তার দ্বারা সে তাকে বিপথে নিয়ে গেল, মিষ্টি কথায় তাকে ভুলিয়ে নিল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মন ভুলানো কথাবার্তার দ্বারা সে তাকে বিপথে নিয়ে গেল, মিষ্টি কথায় তাকে ভুলিয়ে নিল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমনি করেই ছলনাভরা মধুর কথায় সে তার মন ভুলাল, চটুল কথার ফুলঝুরিতে বশ করল তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ ব্যভিচারিণী যুবকটিকে প্রলুদ্ধ করবার চেষ্টা করছিল| তার মনোরম মধুর বচনে যুবকটি বিপথগামী হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক মিষ্টি কথায় সে তার মন চুরি করল, ঠোটের চাটুকরিতে তাকে আকর্ষণ করল।