Proverbs 7:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অমনি সে তার পিছনে গেল, যেমন গবাদি পশু হত হতে যায়, যেমন শিকলে বাঁধা ব্যক্তি নির্বোধের শাস্তি পেতে যায়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখনই সে মহিলাটির অনুগামী হল যেভাবে বলদ জবাই হওয়ার জন্য এগিয়ে যায়, যেভাবে হরিণ ফাঁসে পা গলায়
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অমনি সে তাহার পশ্চাতে গেল, যেমন গোরু হত হইতে যায়, যেমন শৃঙ্খলবদ্ধ ব্যক্তি নির্ব্বোধের শাস্তি পাইতে যায়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অমনি সে তাহার পশ্চাতে গেল, যেমন গরু হত হইতে যায়, যেমন শৃঙ্খলবদ্ধ ব্যক্তি নির্বোধের শাস্তি পাইতে যায়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সে তখনই সেই স্ত্রীলোকের পিছনে গেল। গরু যেমন করে জবাই হতে যায়, শিকলে বাঁধা অসাড়-বিবেক লোক যেমন তার শাস্তি পেতে যায়,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সে তখনই সেই স্ত্রীলোকের পিছনে গেল। গরু যেমন করে জবাই হতে যায়, শিকলে বাঁধা অসাড়-বিবেক লোক যেমন তার শাস্তি পেতে যায়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বলদ যেমন কসাইখানার দিকে যায় হরিণ যেমন ফাঁদের দিকে ঝাঁপ দিয়ে পড়ে যেখানে ব্যাধের শর তার জন্য উদ্যত হয়ে আছে, সেও তেমনি সম্মোহিত হয়ে তার পিছনে যেতে লাগল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং নির্বোধ যুবকটি ঐ ব্যাভিচারিণীর ফাঁদে পা দিল| গরু যে ভাবে কসাইখানার দিকে পা বাড়ায, হরিণ যেমন ব্যাধের পেতে রাখা ফাঁদের দিকে এগিয়ে যায়, সেই ভাবে সে ঐ পরস্ত্রীর দিকে এগিয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখনি সে তার পেছনে গেল, যেমন গরু মরতে যায়, যেমন শেকলে বাঁধা ব্যক্তি বকর শাস্তি পেতে যায়;