Proverbs 7:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শেষে তার যকৃৎ বাণে বিদ্ধ হল; যেমন পাখি ফাঁদে পড়তে বেগে ধাবিত হয়, আর জানে না যে, তা প্রাণনাশক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতক্ষণ না তির তার যকৃৎ বিদ্ধ করে, ঠিক যেভাবে পাখি উড়ে গিয়ে ফাঁদে পড়ে, আর জানতেও পারে না যে এতে তার প্রাণহানি হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শেষে তাহার যকৃৎ বাণে বিদ্ধ হইল; যেমন পক্ষী ফাঁদে পড়িতে বেগে ধাবিত হয়, আর জানে না যে, তাহা প্রাণনাশক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শেষে তাহার যকৃৎ বাণে বিদ্ধ হইল; যেমন পক্ষী ফাঁদে পড়িতে বেগে ধাবিত হয়, আর জানে না যে, তাহা প্রাণনাশক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাখী যেমন তাড়াতাড়ি ফাঁদে পড়তে যায় আর শেষে তার কলিজায় তীর বিঁধে যায়, তেমনি করে সেই লোক জানেও না যে, এতে তার প্রাণ যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাখী যেমন তাড়াতাড়ি ফাঁদে পড়তে যায় আর শেষে তার কলিজায় তীর বিঁধে যায়, তেমনি করে সেই লোক জানেও না যে, এতে তার প্রাণ যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাখির মত ফাঁদের দিকে এগিয়ে চলল, জানে না সে এ তার মরণফাঁদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ যুবকটি ছিল একজন শিকারীর তীরবিদ্ধ হরিণের মত| সে ছিল জালের দিকে উড়ে যাওয়া একটি পাখীর মত| তার পরিণাম যে তার জীবনহানি ঘটাবে এ কথা ঐ যুবকটি ভাবতেও পারে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শেষে তার যকৃত বানে বিধল; যেমন পাখি ফাঁদে পড়তে বেগে ধাবিত হয়, আর জানে না যে, তার জীবন বিপদগ্রস্ত।