Proverbs 8:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জলধি যখন হয় নি, তখন আমি জন্মেছিলাম, যখন পানিতে পূর্ণ সমস্ত ফোয়ারা সৃষ্টি হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন অতল জলের কোনো অস্তিত্বও ছিল না, তখন আমাকে জন্ম দেওয়া হয়েছিল, যখন জলে উপচে পড়া কোনো জলের উৎসের অস্তিত্ব ছিল না;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জলধি যখন হয় নাই, তখন আমি জন্মিয়াছিলাম, যখন জলপূর্ণ উনুই সকল হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জলধি যখন হয় নাই, তখন আমি জন্মিয়াছিলাম, যখন জলপূর্ণ উনুই সকল সৃষ্টি হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন কোন সাগর ছিল না, ছিল না কোন ফোয়ারা যেখান থেকে প্রচুর জল বের হয়ে আসে, তখন আমি জন্মেছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন কোন সাগর ছিল না, ছিল না কোন ঝর্ণা যেখান থেকে প্রচুর পানি বের হয়ে আসে, তখন আমি জন্মেছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন ছিল না জলধির অস্তিত্ব, জলের উৎসসমূহের যখন হয়নি উৎপত্তি, তখনও ছিলাম আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহাসাগরের আগে আমাকে গঠন করা হয়েছিল| সেখানে জল সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে সমুদ্রের আগে, তখন আমি জন্মেছিলাম, যখন জলভর্তি ঝরনা সব হয়নি।