Proverbs 8:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি দুনিয়া ও এর ভূমি নির্মাণ করেন নি, দুনিয়ার ধূলির প্রথম অণুও গড়েন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই জগৎ বা এখানকার মাঠঘাট বা পৃথিবীর একমুঠো ধুলোবালি তৈরি করার আগেই আমাকে জন্ম দেওয়া হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি স্থল ও মাঠ নির্ম্মাণ করেন নাই, জগতের ধূলির প্রথম অণুও গড়েন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি স্থল ও মাঠ নির্মাণ করেন নাই, জগতের ধূলির প্রথম অণুও গড়েন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন পৃথিবী ও মাঠ-ময়দান কিম্বা পৃথিবীর একটা ধূলিকণা পর্যন্ত তিনি তৈরী করেন নি, তখন আমি ছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন জমীন ও মাঠ-ময়দান কিংবা দুনিয়ার একটা ধূলিকণা পর্যন্ত তিনি তৈরী করেন নি, তখন আমি ছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর তখনও পৃথিবীও প্রান্তর রচনা করেন নি, সৃষ্টি করেন নি জগতের ধূলিরাশির প্রথম কণাটিও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর পৃথিবী সৃষ্টির আগে আমি জন্মেছিলাম, ভূমি তৈরীর আগে আমি জন্মেছিলাম| ঈশ্বরের পৃথিবীতে প্রথম ধূলিকনা সৃষ্টি করার আগে আমি জন্মেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি স্থল ও মাঠ সৃষ্টি করেননি, জগতের ধূলোর প্রথম অণুও সৃষ্টি করেননি।