Proverbs 8:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তিনি ঊর্ধ্বস্থ আসমান দৃঢ়ভাবে নির্মাণ করলেন, যখন জলধির প্রবাহগুলো প্রবল হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তিনি ঊর্ধ্বস্থ মেঘরাশি স্থাপন করলেন ও অতল জলরাশির উৎসগুলি শক্ত করে বেঁধে দিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তিনি ঊর্দ্ধস্থ আকাশ দৃঢ়রূপে নির্ম্মাণ করিলেন, যখন জলধির প্রবাহ সকল প্রবল হইল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তিনি ঊর্ধ্বস্থ আকাশ দৃঢ়রূপে নির্মাণ করিলেন, যখন জলধির প্রবাহ সকল প্রবল হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যখন উপর দিকে আকাশ স্থাপন করছিলেন আর মাটির নীচের বড় বড় ফোয়ারা শক্তভাবে স্থাপন করছিলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যখন উপর দিকে আকাশ স্থাপন করছিলেন আর মাটির নীচের বড় বড় ঝর্ণা শক্তভাবে স্থাপন করছিলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিন্যস্ত করলেন ঊর্ধ্ব গগনে মেঘের চন্দ্রাতপ, যখন উন্মুক্ত করলেন জলধিগর্ভের উৎসগুলি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেঘ সৃষ্টির আগে আমি রূপ পেয়েছিলাম| ঈশ্বর যখন সাগরে জল ঢালছিলেন, আমি সেখানে ছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তিনি ওপরের আকাশ দৃঢ়রূপে তৈরী করলেন, যখন জলের ঢেউ সব শক্তিশালী হল,