Proverbs 8:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তিনি সমুদ্রের সীমা স্থির করলেন, যেন পানি তাঁর হুকুম লঙ্ঘন না করে, যখন তিনি দুনিয়ার মূল নির্ধারণ করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তিনি সমুদ্রের সীমা স্থির করলেন যেন জলরাশি তাঁর আদেশ লঙ্ঘন না করে, ও যখন তিনি পৃথিবীর ভিত্তিমূল চিহ্নিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তিনি সমুদ্রের সীমা স্থির করিলেন, যেন জল তাঁহার আজ্ঞা উল্লঙ্ঘন না করে, যখন তিনি পৃথিবীর মূল নিরূপণ করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তিনি সমুদ্রের সীমা স্থির করিলেন, যেন জল তাঁহার আজ্ঞা উল্লঙ্ঘন না করে, যখন তিনি পৃথিবীর মূল নিরূপণ করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যখন সাগরের সীমানা স্থির করছিলেন যেন জল তাঁর নিয়মের বাইরে পার হয়ে না আসে, যখন তিনি পৃথিবীর ভিত্তি ঠিক করছিলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যখন সাগরের সীমানা স্থির করছিলেন যেন পানি তাঁর নিয়মের বাইরে পার হয়ে না আসে, যখন তিনি দুনিয়ার ভিত্তি ঠিক করছিলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্ধারণ করলেন সমুদ্রের সীমা, যেন তার জলরাশি অমান্য না করে তাঁর নির্দেশ, যখন তিনি স্থাপন করলেন পৃথিবীর ভিত্তিমূল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যখন সমুদ্রসমূহে জলের সীমা নির্ধারণ করেছিলেন সে সময়ে আমি সেখানে ছিলাম| সমুদ্রের তরঙ্গদল কখনই প্রভুর নির্ধারিত সীমা লঙঘন করে না| প্রভু যখন পৃথিবীর ভিত্তিস্থাপন করেন, তখন আমি ছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তিনি সমুদ্রের সীমা ঠিক করলেন, যেন জল তাঁর আদেশ অমান্য না করে, যখন তিনি পৃথিবীর মূল নির্ধারণ করলেন;