Proverbs 8:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তোরণদ্বার-সমীপে, নগরের অগ্রভাগে, দ্বারের প্রবেশ-স্থানে থেকে উচ্চৈঃস্বরে বলে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে দরজা দিয়ে নগরে ঢোকা হয়, তার পাশে দাঁড়িয়ে, প্রবেশদ্বারে দাঁড়িয়ে, সে জোরে চিৎকার করে:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে পুরদ্বার-সমীপে, নগরের অগ্রভাগে, দ্বারের প্রবেশ-স্থানে থাকিয়া উচ্চৈঃস্বরে কহে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে পুরদ্বার-সমীপে, নগরের অগ্রভাগে, দ্বারের প্রবেশ-স্থানে থাকিয়া উচ্চৈঃস্বরে বলে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শহরে যাবার পথে ফটকের কাছে সে জোরে চেঁচিয়ে বলে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শহরে যাবার পথে সদর দরজার কাছে সে জোরে চেঁচিয়ে বলে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগর তোরণে দাঁড়িয়ে সে চীৎকার করে সবাইকে ডাকে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে নগরের প্রধান ফটকগুলির সামনে দাঁড়িয়ে আছে| সেখান থেকেই সে উচ্চস্বরে ডাক দিচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে প্রবেশ দরজার কাছে, নগরের দরজার কাছে সে চিত্কার করে বলে,