Proverbs 8:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তৎকালে আমি তাঁর কাছে কার্যকারী ছিলাম; আমি প্রতিদিন আনন্দময় ছিলাম, তাঁর সম্মুখে নিত্য আহ্লাদ করতাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি প্রতিনিয়ত তাঁর পাশেই ছিলাম। দিনের পর দিন আমি আনন্দে পরিপূর্ণ হয়ে থাকতাম, সর্বক্ষণ তাঁর উপস্থিতিতে আনন্দ উপভোগ করতাম,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে আমি তাঁহার কাছে কার্য্যকারী ছিলাম; আমি দিন দিন আনন্দময় ছিলাম, তাঁহার সম্মুখে নিত্য আহ্লাদ করিতাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে আমি তাঁহার কাছে কার্যকারী ছিলাম; আমি প্রতিদিন আনন্দময় ছিলাম, তাঁহার সম্মুখে নিত্য আহ্লাদ করিতাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমিই কারিগর হিসাবে তাঁর পাশে ছিলাম। দিনের পর দিন আমি খুশীতে পূর্ণ হয়ে তাঁর সামনে সব সময় আনন্দ করতাম;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমিই কারিগর হিসাবে তাঁর পাশে ছিলাম। দিনের পর দিন আমি খুশীতে পূর্ণ হয়ে তাঁর সামনে সব সময় আনন্দ করতাম;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি ছিলাম তাঁর সহকারী কারিগর, আমিই ছিলাম তাঁর প্রতিদিনের আনন্দস্বরূপ তাঁর সম্মুখে আমি সদাই ছিলাম উল্লসিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি একজন দক্ষ কর্মীর মত প্রভুর পাশে ছিলাম| আমার জন্যই প্রভু প্রতি দিন আনন্দবোধ করেছেন| আমি তাঁর সঙ্গে সব সময় হাসি মুখে থেকেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন আমি তার কাছে কৌশলী কারিগর ছিলাম; আমি দিনের র পর দিন আনন্দময় ছিলাম, তার সামনে প্রতিদিন আমোদ করতাম;