Proverbs 8:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাঁর দুনিয়াতে আহ্লাদ করতাম, বনি-আদমগণে আমার আনন্দ হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর সমগ্র এই জগৎ নিয়ে আনন্দ করতাম ও মানবজাতিকে নিয়েও আনন্দে মেতে উঠতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাঁহার ভূমণ্ডলে আহ্লাদ করিতাম, মনুষ্য-সন্তানগণে আমার আনন্দ হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাঁহার ভূমণ্ডলে আহ্লাদ করিতাম, মনুষ্য-সন্তানগণে আমার আনন্দ হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর পৃথিবী নিয়ে আনন্দ করতাম, আর মানুষকে নিয়ে খুশীতে পূর্ণ ছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর দুনিয়া নিয়ে আনন্দ করতাম, আর মানুষকে নিয়ে খুশীতে পূর্ণ ছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর সৃষ্ট ভুবনে আমি ছিলাম সদানন্দময়, মানব সন্তানেরা ছিল আমার প্রীতিভাজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর জগৎ আমাকে খুশি করে| আমি মানবজাতির সঙ্গ সুখ অনুভব করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাঁর ভূমন্ডলে আমোদ করতাম, মানুষের ছেলেদের নিয়ে আনন্দ করতাম।