Proverbs 8:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুখী সেই ব্যক্তি, যে আমার কথা শুনে, যে প্রতিদিন আমার দ্বারে জাগ্রত থাকে, আমার দ্বারের চৌকাঠে থেকে অপেক্ষা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা আমার কথা শোনে, যারা প্রতিদিন আমার দরজায় দাঁড়িয়ে পর্যবেক্ষণ করে, আমার দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করে তারা ধন্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য সেই ব্যক্তি, যে আমার কথা শুনে, যে দিন দিন আমার দ্বারে জাগ্রৎ থাকে, আমার দ্বারের চৌকাঠে থাকিয়া অপেক্ষা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য সেই ব্যক্তি, যে আমার কথা শুনে, যে প্রতিদিন আমার দ্বারে জাগ্রত থাকে, আমার দ্বারের চৌকাঠে থাকিয়া অপেক্ষা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক আমার কথা শোনে আর প্রতিদিন আমার দরজার কাছে জেগে থাকে ও আমার দরজার চৌকাঠে অপেক্ষা করে সে সুখী;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক আমার কথা শোনে আর প্রতিদিন আমার দরজার কাছে জেগে থাকে ও আমার দরজার চৌকাঠে অপেক্ষা করে সে সুখী;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য সেই জন, যে আমার কথা শুনে চলে, যে আমার দুয়ারে জেগে থাকে, প্রতীক্ষা করে আমার দ্বারদেশে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে আমার কথা মেনে চলবে সে ধন্য হবে| এমন একজন লোক প্রতি দিন আমার দরজার দিকে লক্ষ্য করে| সে আমার দরজার পথে প্রতীক্ষা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধনী সেই ব্যক্তি, যে আমার কথা শোনে, যে দিন দিন আমার দরজায় জেগে থাকে, আমার দরজার পাশে অপেক্ষা করে।