Proverbs 9:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ, পবিত্রতম-বিষয়ক জ্ঞানই সুবিবেচনা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ, ও পবিত্রতম সম্বন্ধীয় জ্ঞানই হল বোধশক্তি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ, পবিত্রতম বিষয়ক জ্ঞানই সুবিবেচনা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ, পবিত্রতম-বিষয়ক জ্ঞানই সুবিবেচনা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হল সুবুদ্ধির ভিত্তি; সেই পবিত্রজনকে জানতে পারলে বিচারবুদ্ধি লাভ হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের প্রতি ভয় হল সুবুদ্ধির ভিত্তি; আল্লাহ্ পাককে জানতে পারলে বিচারবুদ্ধি লাভ হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরভক্তি প্রজ্ঞার প্রথম সোপান, পরম পবিত্রকে জানলেই হবে তোমার জ্ঞানের উদ্বোধন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রতি শ্রদ্ধা এবং ভক্তিই জ্ঞান অর্জন করার প্রথম ধাপ| প্রভু সম্পর্কে জ্ঞান লাভ করাই বোধশক্তি অর্জনের প্রথম ধাপ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পবিত্র সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার শুরু, পবিত্রতম-বিষয়ের জ্ঞানই সুবিবেচনা।