Proverbs 9:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সে জানে না যে, মৃতরাই সেখানে থাকে, ওর দাওয়াতপ্রাপ্ত লোকেরা গভীর পাতালে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা আদৌ জানে না যে মৃতেরা সেখানেই আছে, তার অতিথিরা পাতালের গর্তে পড়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সে জানে না যে, প্রেতগণই তথায় থাকে, উহার নিমন্ত্রিত লোকেরা গভীর পাতালে থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সে জানে না যে, প্রেতগণই তথায় থাকে, উহার নিমন্ত্রিত লোকেরা গভীর পাতালে থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা জানেই না যে, মৃতেরা সেখানে থাকে; সেই স্ত্রীলোকের নিমন্ত্রিত লোকেরা মৃতস্থানের গভীরে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা জানেই না যে, মৃত লোকেরা সেখানে থাকে; সেই স্ত্রীলোকের দাওয়াত করা লোকেরা কবরের গভীরে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা তার ঘরে যায় তারা জানে না, তার ঘরই পাতালপুরীর দ্বার, মৃত্যু সেখানে সুনিশ্চিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বোকাগুলো বুঝতে পারেনি যে সেখানে ভূত থাকে| কারণ মেয়েমানুষটা তাদের মৃত্যুর জগতের গভীরতম স্থানে নিমন্ত্রণ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সে জানে না যে, মৃতরাই সেখানে থাকে, ওরা অতিথিরা পাতালের নীচে থাকে।