Proverbs 9:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তার পশুদেরকে মেরেছে; আঙ্গুর-রস মিশানো হয়েছে, সে তার মেজও সাজিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে ভূরিভোজনের ব্যবস্থা করেছে ও দ্রাক্ষারস মিশিয়ে রেখেছে সে তার টেবিলও সাজিয়ে রেখেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আপন পশুদিগকে মারিয়াছে; দ্রাক্ষারস মিশ্রিত করিয়াছে, সে আপন মেজও সাজাইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আপন পশুদিগকে মারিয়াছে; দ্রাক্ষারস মিশ্রিত করিয়াছে, সে আপন মেজও সাজাইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে পশু কেটে মাংস রান্না করেছে এবং আংগুর-রসের সংগে মশলা মিশিয়েছে; সে খাবার দিয়ে টেবিল সাজিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে পশু কেটে গোশ্ত রান্না করেছে এবং আংগুর-রসের সংগে মসলা মিশিয়েছে; সে খাবার দিয়ে টেবিল সাজিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভোজের জন্য সে পশু হনন করেছে, সুরা প্রস্তুত করেছে, পেতেছে আসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে (জ্ঞান) মাংস রান্না করল এবং দ্রাক্ষারস তৈরী করল| সে খাওয়ার টেবিলটি সাজিয়ে রেখেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে নিজের পশুর মাংস প্রস্তুত করেছে; সে আঙ্গুর রস মিশিয়েছে এবং সে নিজের মেজও সাজিয়েছে।