Proverbs 9:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘যে অবোধ, সে এই স্থানে আসুক; যে বুদ্ধিবিহীন, সে তাকে বলে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যারা অনভিজ্ঞ মানুষ, তারা সবাই আমার বাড়িতে আসুক!” যাদের কোনও জ্ঞানবুদ্ধি নেই তাদের সে বলেছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘যে অবোধ, সে এই স্থানে আইসুক’; যে বুদ্ধিবিহীন, সে তাহাকে বলে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘যে অবোধ, সে এই স্থানে আইসুক; যে বুদ্ধিবিহীন, সে তাহাকে বলে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বোকা লোকেরা এখানে আসুক।” যাদের বুদ্ধি নেই তাদের সে বলে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বোকা লোকেরা এখানে আসুক।” যাদের বুদ্ধি নেই তাদের সে বলে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সরল মানুষের কাছে সে বার্তা পাঠিয়েছে: চলে এস এখানে! অবোধ অবুঝের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাদের শেখার প্রয়োজন আছে তারা আসুক|” সে নির্বোধ লোকদেরও আমন্ত্রণ করল| সে বলল,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যে সরল, সে এই জায়গায় আসুক; যার বুদ্ধি নেই সে তাকে বলে,