Proverbs 9:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে নিন্দুককে শিক্ষা দেয়, সে লজ্জা পায়, যে দুষ্টকে তিরস্কার করে, সে কলঙ্ক পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে কেউ বিদ্রুপকারীকে সংশোধন করতে যায় সে অপমান ডেকে আনে; যে কেউ দুষ্টকে ভর্ৎসনা করে সে কলঙ্কের ভাগী হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে নিন্দককে শিক্ষা দেয়, সে লজ্জা পায়, যে দুষ্টকে অনুযোগ করে, সে কলঙ্ক পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে নিন্দুককে শিক্ষা দেয়, সে লজ্জা পায়, যে দুষ্টকে অনুযোগ করে, সে কলঙ্ক পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঠাট্টা-বিদ্রূপ কারীকে যে সংশোধন করতে যায় সে অপমানিত হয়; দুষ্ট লোকের দোষ যে দেখিয়ে দেয় তাকেই সেই দুষ্ট লোক দোষী করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঠাট্টা-বিদ্রূপকারীকে যে সংশোধন করতে যায় সে অপমানিত হয়; দুষ্ট লোকের দোষ যে দেখিয়ে দেয় তাকেই সেই দুষ্ট লোক দোষী করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উদ্ধতকে যে সংশোধন করতে যায়, সে হয় অপমানিত, দুর্জনকে যে অনুযোগ করে তার ভাগ্যে জোটে লাঞ্ছনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যদি কোন দাম্ভিক ব্যক্তিকে তার ভুলত্রুটি সম্পর্কে সচেতন করতে যাও, তাহলে সে উল্টে তোমার সমালোচনা করবে| ঐ ব্যক্তি ঈশ্বরপ্রদত্ত জ্ঞানের অবমাননা করে| যদি কোন দুষ্ট লোককে তার অন্যায় বোঝাতে যাও, তাহলে সে তোমাকেই বিদ্রূপ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে নিন্দককে শিক্ষা দেয়, সে লজ্জা পায়, যে দুষ্টকে তিরস্কার করে, সে কলঙ্ক পায়।