Proverbs 9:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিন্দককে তিরস্কার করো না, পাছে সে তোমাকে ঘৃণা করে; জ্ঞানবানকেই তিরস্কার কর, সে তোমাকে মহব্বত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিদ্রুপকারীদের ভর্ৎসনা কোরো না পাছে তারা তোমাকে ঘৃণা করে; জ্ঞানবানদের ভর্ৎসনা করো ও তারা তোমাকে ভালোবাসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিন্দককে অনুযোগ করিও না, পাছে সে তোমাকে দ্বেষ করে; জ্ঞানবানকেই অনুযোগ কর, সে তোমাকে প্রেম করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিন্দুককে অনুযোগ করিও না, পাছে সে তোমাকে দ্বেষ করে; জ্ঞানবানকেই অনুযোগ কর, সে তোমাকে প্রেম করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঠাট্টা-বিদ্রূপ কারীর দোষ দেখিয়ে দিয়ো না, দিলে সে তোমাকে ঘৃণা করবে; বরং জ্ঞানী লোককে তার দোষ দেখিয়ে দাও, সে তোমাকে ভালবাসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঠাট্টা-বিদ্রূপকারীর দোষ দেখিয়ে দিয়ো না, দিলে সে তোমাকে ঘৃণা করবে; বরং জ্ঞানী লোককে তার দোষ দেখিয়ে দাও, সে তোমাকে ভালবাসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিন্দুককে ভর্ৎসনা করো না, তাহলে সে তোমাকে ঘৃণা করবে। জ্ঞানবানের ভুল ধরিয়ে দিলে সে তোমাকে ভালবাসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যদি কোন ব্যক্তি নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, তাকে তার ভুল বোঝাতে যেও না| সে তোমাকে তার জন্য ঘৃণা করবে| কিন্তু তুমি যদি কোন জ্ঞানী ব্যক্তিকে সংশোধন করতে চেষ্টা কর সে তোমাকে ভালবাসবে ও তোমাকে শ্রদ্ধা জানাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিন্দককে অনুযোগ কোরো না, পাছে সে তোমাকে ঘৃণা করে; জ্ঞানবানকেই অনুযোগ কর, সে তোমাকে প্রেম করবে।