Psalms 1:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে পানির স্রোতের তীরে লাগানো গাছের মত হবে, যা যথা সময়ে ফল দেয়, যার পাতা ম্লান হয় না; আর সে যা কিছু করে, তাতেই কৃতকার্য হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই ব্যক্তি জলস্রোতের তীরে লাগানো গাছের মতো, যা যথাসময়ে ফল দেয়, এবং যার পাতা শুকিয়ে যায় না, সে যা কিছু করে তাতে উন্নতি লাভ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না; আর সে যাহা কিছু করে, তাহাতেই কৃতকার্য্য হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথা সময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না; আর সে যাহা কিছু করে, তাহাতেই কৃতকার্য হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে যেন জলস্রোতের ধারে লাগানো গাছ, যা সময়মত ফল দেয়, আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না; সে সব কাজেই সফলতা লাভ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে যেন জলস্রোতের ধারে লাগানো গাছ, যা সময়মত ফল দেয়, আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না; সে সব কাজেই সফলতা লাভ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে যেন জলস্রোতের তীরে রোপিত তরু, যথা সময়ে যা হয় ফলবান, চিরসজীব থাকে পত্র যার; সার্থক হয় তার সকল প্রচেষ্টা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোঁতা গাছের মত শক্ত ও দৃঢ় হয়| যে গাছ ঠিক সময় ফল দেয়, সেই লোক সেই গাছের মত হয়| সেই লোক, সেই গাছের মতই হয়, যার পাতা কোনদিন ঝরে যায় না| সে যা কিছু করে, সবই সফল হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে এমন একটি গাছের মত হবে, যা জলের প্রবাহের কাছে রোপিত যা সঠিক দিনের তার ফল উত্পন্ন করে। যার পাতা শুকিয়ে যায় না; যা কিছু করে তাতে উন্নতিলাভ করবে।