Psalms 1:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য দুষ্টরা বিচারে টিকবে না, গুনাহ্‌গারেরা ধার্মিকদের জমায়েতে দাঁড়াবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই বিচারদিনে দুষ্টরা দাঁড়াতে পারবে না, পাপীরাও ধার্মিকদের সমাবেশে স্থান পাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্ম্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য বিচারের দিনে দুষ্টেরা টিকবে না, পাপীরা ঈশ্বরভক্তদের দলে টিকে থাকতে পারবে না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য রোজ হাশরে দুষ্টেরা টিকবে না, গুনাহ্‌গার লোকেরা আল্লাহ্‌ভক্তদের দলে টিকে থাকতে পারবে না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের বিচারে তারা পারবে না দাঁড়াতে, ধার্মিকদের সমাবেশে পাপাচারীদের হবে না ঠাঁই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সৎ‌ লোকরা যদি একটা বিচারের সিদ্ধান্ত নেবার জন্য একত্রিত হয়, তবে মন্দ লোকরা অপরাধী হিসেবেই প্রমাণিত হবে| সেই পাপীরা, বিচারে সরল নিষ্পাপ বলে প্রমাণিত হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই দুষ্টেরা বিচারের মধ্যে দাঁড়াবে না, পাপীরাও ধার্ম্মিকদের সভার মধ্যে থাকবে না।