Psalms 10:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্টের অহংকারে দুঃখীকে অত্যাচার করে, ওদের কল্পিত ছলে ওরাই ধরা পড়ুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অহংকারে দুষ্ট ব্যক্তি দুর্বলকে শিকার করে, নিজের ছলনার জালে সে নিজেই ধরা পরে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্টের গর্ব্ব প্রযুক্ত দুঃখী আগুনে পোড়ে, উহাদের কল্পিত ছলে উহারাই ধরা পড়ুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্টের গর্ব প্রযুক্ত দুঃখী আগুনে পোড়ে, উহাদের কল্পিত ছলে উহারাই ধরা পড়ুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্ট লোক অহংকারের দরুন দুঃখীদের তাড়া করে, কিন্তু নিজের কুমতলবে সে নিজেই ধরা পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্ট লোক অহংকারের দরুন দুঃখীদের তাড়া করে, কিন্তু নিজের কুমতলবে সে নিজেই ধরা পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সদম্ভে দুর্জন দুঃখীকে করছে গ্রাস, ওদের পাতা ফাঁদে ওরাই পড়ুক ধরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহঙ্কারী এবং দুষ্ট লোকরা মন্দ ফন্দি আঁটছে এবং তারা দরিদ্র লোকেদের আঘাত করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাদের অহঙ্কারের জন্য, দুষ্ট লোকেরা নিপীড়িতদের অনুসরণ করে; কিন্তু দয়া করে যে ফাঁদ দুষ্টরা পেতেছে সেই ফাঁদেই তাদের পড়তে দাও।