Psalms 10:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা দুষ্ট নিজের মনোবাসনার গর্ব করে, লোভী মাবুদকে বদদোয়া দেয়, অবজ্ঞা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে নিজের অন্যায় মনোবাসনার গর্ব করে; লোভীকে প্রশংসা করে, কিন্তু সদাপ্রভুকে অপমান করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা দুষ্ট আপন মনোরথের শ্লাঘা করে, লোভী সদাপ্রভুকে জলাঞ্জলি দেয়, অবজ্ঞা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা দুষ্ট আপন মনোরথের শ্লাঘা করে, লোভী সদাপ্রভুকে জলাঞ্জলি দেয়, অবজ্ঞা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্ট লোক তার অন্তরের মন্দ ইচ্ছার গর্ব করে; লোভী সদাপ্রভুকে অভিশাপ দেয় আর তাঁকে তুচ্ছ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্ট লোক তার দিলের খারাপ ইচ্ছার গর্ব করে; লোভী মাবুদকে বদদোয়া দেয় আর তাঁকে তুচ্ছ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জন নিজের বাসনার মধ্যে মগ্ন থাকে, স্বার্থলোলুপেরা কুৎসা করে প্রভু পরমেশ্বরের, অবজ্ঞা করে তাঁকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকরা যা চায় তার বড়াই করে| ঐসব লোভী লোকরা ঈশ্বরের নিন্দা করে| এই ভাবেই মন্দ লোকেরা প্রকাশ করে যে তারা প্রভুকে ঘৃণা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দুষ্ট লোক তার হৃদয়ের বাসনায় অহঙ্কার করে, এবং লোভী লোকেরা ঈশ্বর নিন্দা করে এবং সদাপ্রভুুকে অপমান করে।