Psalms 10:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্ট লোক সদর্পে বলে তিনি অনুসন্ধান করবেন না; আল্লাহ্‌ নেই, এ-ই তার চিন্তার সার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অহংকারে দুষ্ট ব্যক্তি ঈশ্বরের অনুসন্ধান করে না; তার সব চিন্তায় ঈশ্বরের কোনও স্থান নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্ট লোক নাক তুলিয়া [বলে,] তিনি অনুসন্ধান করিবেন না; ঈশ্বর নাই, ইহাই তাহার চিন্তার সার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্ট লোক নাক তুলিয়া [বলে,] তিনি অনুসন্ধান করিবেন না; ঈশ্বর নাই, ইহাই তাহার চিন্তার সার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্ট লোক অহংকারের দরুন সদাপ্রভুকে অগ্রাহ্য করে; তার কুমতলবের পিছনে এই চিন্তা রয়েছে- ঈশ্বর বলে কেউ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্ট লোক অহংকারের দরুন মাবুদকে অগ্রাহ্য করে; তার কুমতলবের পিছনে এই চিন্তা রয়েছে- আল্লাহ্‌ বলে কেউ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উন্নাসিক, গর্বিত দুরাত্মা গ্রাহ্য করে না প্রভু পরমেশ্বরকে, তার জীবনে ঈশ্বরের কোন স্থান নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকরা ঈশ্বরকে অনুসরণ করার ক্ষেত্রে অতিরিক্ত দাম্ভিক| তারা রাশি রাশি মন্দ ফন্দি আঁটে| তারা এমন ভাব করে যেন ঈশ্বরের কোন অস্তিত্ব নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দুষ্ট লোক গর্বিত, সে ঈশ্বরের সন্ধান করে না, সে ঈশ্বরের সম্পর্কে চিন্তা করে না, কারণ সে তাঁর বিষয়ে কোনো পরোয়া করে না।