Psalms 10:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্টের পথ সর্বদা উন্নতির দিকে, তোমার সমস্ত বিচার ঊর্ধ্বে, তার দৃষ্টির বহির্ভূত থাকে; সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার পথ সর্বদা সফল হয়; সে তোমার বিধান অবজ্ঞা করে; সে তার সব শত্রুকে ব্যঙ্গ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পথ সর্ব্বদা দৃঢ়; তোমার শাসনকলাপ ঊর্দ্ধ, তাহার দৃষ্টির বহির্ভূত; সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পথ সর্বদা দৃঢ়; তোমার শাসনকলাপ ঊর্ধ্ব, তাহার দৃষ্টির বহির্ভূত; সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব সময় সে সফলতার পথে এগিয়ে যায়; তার চোখ তোমার শাসন-ব্যবস্থার নাগাল পায় না, কারণ তা অনেক উপরে; তার সব শত্রুদের সে তুচ্ছ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব সময় সে সফলতার পথে এগিয়ে যায়; তার চোখ তোমার শাসন ব্যবস্থার নাগাল পায় না, কারণ তা অনেক উপরে; তার সব শত্রুদের সে তুচ্ছ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছলে, বলে, কৌশলে সে অর্জন করে সফলতা, তাই তোমার সূক্ষ্ম বিচারতার দৃষ্টিসীমার বাইরে থেকে যায়, বিরোধীদের তুচ্ছ করে সে চরম অবহেলায় তাদের তুচ্ছজ্ঞান করে সে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকরা সর্বদাই কুটিল কাজকর্ম করে| এমনকি তারা ঈশ্বরের বিধিসকল ও মহান শিক্ষামালাকে লক্ষ্য করে না| ঈশ্বরের শত্রুরা তাঁর শিক্ষামালাকে উপেক্ষা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সব দিনের নিরাপদ, কিন্তু তোমার ধার্মিকতার আদেশ তার জন্য খুব উঁচু; তিনি তাঁর সমস্ত শত্রুদের প্রতি গর্জন করেন।