Psalms 10:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার মুখ বদদোয়া, ছলনা ও শঠতায় পূর্ণ; তার জিহ্বার নিচে জুলুম ও অন্যায় থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার মুখ মিথ্যা ও হুমকিতে পূর্ণ; উপদ্রব ও অন্যায় তার জিভে লেগে রয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার মুখ অভিশাপ, ছলনা ও শঠতায় পূর্ণ; তাহার জিহ্বার নীচে উপদ্রব ও অন্যায় থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার মুখ অভিশাপ, ছলনা ও শঠতায় পূর্ণ; তাহার জিহ্বার নিচে উপদ্রব ও অন্যায় থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার মুখ অভিশাপ, ঠকামি আর অত্যাচারের কথায় ভরা; তার জিভে রয়েছে অন্যায় আর মন্দতার কথা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার মুখ বদদোয়া, ঠকামি আর জুলুমের কথায় ভরা; তার জিভে রয়েছে অন্যায় আর খারাপীর কথা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মুখে তার অভিশাপ, ছলনা আর স্বৈরাচারীর আস্ফালন নিত্য তার ওষ্ঠাধরে দুরভিসন্ধির কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব লোকরা সর্বদা অভিশাপ দিচ্ছে| অন্যান্য লোকজন সম্পর্কে তারা সর্বদাই কটু ও মিথ্যা কথা বলে চলেছে| সর্বদাই তারা অহিতকর কাজ করার ফন্দি আঁটে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার মুখ অভিশাপ, প্রতারণা এবং খারাপ শব্দে পূর্ণ; তার জিহ্বা ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত।