Psalms 10:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে গ্রামের গুপ্ত স্থানে বসে থাকে, নিভৃত স্থানে নির্বোধকে খুন করে; তার চোখ এতিমকে ধরবার জন্য লুকিয়ে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে গ্রামের অদূরে লুকিয়ে অপেক্ষা করে; আড়াল থেকে নির্দোষকে হত্যা করে। গোপনে তার চোখ অসহায়দের অনুসন্ধান করে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে গ্রামের গুপ্ত স্থানে বসিয়া থাকে, নিভৃত স্থানে নির্দ্দোষকে বধ করে; তাহার চক্ষু অনাথকে ধরিবার জন্য লুক্কায়িত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে গ্রামের গুপ্ত স্থানে বসিয়া থাকে, নিভৃত স্থানে নির্দোষকে বধ করে; তাহার চক্ষু অনাথকে ধরিবার জন্য লুক্কায়িত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গ্রামের কাছে গোপনে সে ওৎ পেতে বসে থাকে; গোপন জায়গাতে সে নির্দোষীকে খুন করে আর অসহায়ের উপর গোপনে লক্ষ্য রাখে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গ্রামের কাছে গোপনে সে ওৎ পেতে বসে থাকে; গোপন জায়গাতে সে নির্দোষীকে খুন করে আর অসহায়ের উপর গোপনে লক্ষ্য রাখে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকালয়ের কাছে সঙ্গোপনে ওৎ পেতে থাকে সে, নিরালায় হত্যা করে নিরীহ মানুষকে, গোপনে লক্ষ্য রাখে অসহায় মানুষের দিকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব লোক অন্যান্য লোকদের ধরার জন্য গোপন স্থানে লুকিয়ে থাকে| তারা লুকিয়ে থাকে, মানুষকে আঘাত করার জন্য খুঁজতে থাকে| নির্দোষ লোকদের ওরা হত্যা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে গ্রামের কাছে ওৎ পেতে অপেক্ষা করে; গোপন জায়গায় সে নির্দোষদের হত্যা করে; তার চোখ কিছু অসহায়দের শিকারের জন্য তাকিয়ে থাকে।