Psalms 10:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিংহ যেমন গহ্বরে, সে তেমনি গুপ্তস্থানে থাকে, দুঃখীকে ধরবার জন্য অন্তরালে থাকে; সে দুঃখীকে ধরে, নিজের জালে টানে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিংহ যেমন গুহায়, সে তেমন গোপনে ওৎ পেতে থাকে, অসহায়কে ধরবে বলে ওৎ পেতে থাকে; সে অসহায়কে ধরে তাকে টেনে নিজের জালে নিয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিংহ যেমন গহ্বরে, সে তেমনি গুপ্ত স্থানে থাকে, দুঃখীকে ধরিবার জন্য অন্তরালে থাকে; সে দুঃখীকে ধরে, আপন জালে টানে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিংহ যেমন গহ্বরে, সে তেমনি গুপ্ত স্থানে থাকে, দুঃখীকে ধরিবার জন্য অন্তরালে থাকে; সে দুঃখীকে ধরে, আপন জালে টানে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে আড়ালে থেকে সিংহের মত করে ওৎ পাতে; দুঃখীকে ধরবার জন্যই সে তা করে, জালে ফেলে সে তাকে ধরে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে আড়ালে থেকে সিংহের মত করে ওৎ পাতে; দুঃখীকে ধরবার জন্যই সে তা করে, জালে ফেলে সে তাকে ধরে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিংহের মত সেও আড়ালে গোপনে অপেক্ষা করে থাকে হতভাগ্য অসহায়ের উপর ঝাঁপিয়ে পড়বে বলে। কৌশলে তাকে নিজের ফাঁদে টেনে এনে তার উপর লাফিয়ে পড়ে সে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকরা সেই সব সিংহের মত যারা তাদের আহার্য পশুকে ধরার জন্য ঘাপটি মেরে অপেক্ষা করতে থাকে| তারা দরিদ্র লোকদের আক্রমণ করে| মন্দ লোকদের তৈরী ফাঁদে দরিদ্র লোকরা ধরা পড়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে ঝোপঝাড়ের মধ্যে সিংহের মত গোপনে লুকিয়ে থাকে; সে নিপীড়িতদের ধরার জন্য অপেক্ষা করে থাকে। সে নিপীড়িতদেরকে ধরে যখন সে তার জালে টানে।