Psalms 100:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা জেনো, মাবুদই আল্লাহ্, তিনিই আমাদের নির্মাণ করেছেন, আমরা তাঁরই; আমরা তাঁর লোক ও তাঁর চারণভূমির মেষ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা জানো, সদাপ্রভুই ঈশ্বর। তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা তাঁরই; আমরা তাঁর প্রজা, তাঁর চারণভূমির মেষ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা জানিও, সদাপ্রভুই ঈশ্বর, তিনিই আমাদিগকে নির্ম্মাণ করিয়াছেন, আমরা তাঁহারই; আমরা তাঁহার প্রজা ও তাঁহার চরাণির মেষ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা জানিও, সদাপ্রভুই ঈশ্বর, তিনিই আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাঁহারই; আমরা তাঁহার প্রজা ও তাঁহার চরাণির মেষ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা জেনো সদাপ্রভুই ঈশ্বর। তিনিই আমাদের তৈরী করেছেন, আমরা তাঁরই; আমরা তাঁরই লোক, তাঁরই চারণ ভূমির ভেড়া।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা জেনো আল্লাহ্ই মাবুদ। তিনিই আমাদের তৈরী করেছেন, আমরা তাঁরই; আমরা তাঁরই বান্দা, তাঁরই চারণ ভূমির ভেড়া।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেন, প্রভু পরমেশ্বরই আমাদের আরাধ্য ঈশ্বর, তিনিই স্রষ্টা আমাদের, আমরা তাঁরই। আমরা তাঁর প্রজা, তাঁর চারণের মেষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা জেনো যে প্রভুই ঈশ্বর| তিনিই আমাদের সৃষ্টি করেছেন| আমরা তাঁরই মেষের পাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জানো যে সদাপ্রভুুই ঈশ্বর; তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা তার লোক এবং তার চারণভূমির মেষ।