Psalms 100:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা প্রশংসা-গজল সহকারে তাঁর দ্বারে প্রবেশ কর, প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ কর; তাঁর শুকরিয়া কর, তাঁর নামের প্রশংসা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো; তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা স্তব সহকারে তাঁহার দ্বারে প্রবেশ কর, প্রশংসা সহকারে তাঁহার প্রাঙ্গণে প্রবেশ কর; তাঁহার স্তব কর, তাঁহার নামের ধন্যবাদ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা স্তব সহকারে তাঁহার দ্বারে প্রবেশ কর, প্রশংসা সহকারে তাঁহার প্রাঙ্গণে প্রবেশ কর; তাঁহার স্তব কর, তাঁহার নামের ধন্যবাদ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁকে ধন্যবাদ দিতে দিতে তাঁর ফটক দিয়ে ঢোকো, তাঁর গৌরব করতে করতে তাঁর উঠানে ঢোকো; তাঁকে ধন্যবাদ দাও, তাঁর গৌরব কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁকে শুকরিয়া জানাতে জানাতে তাঁর দরজা দিয়ে ঢোকো, তাঁর প্রশংসা করতে করতে তাঁর উঠানে ঢোকো; তাঁকে শুকরিয়া জানাও, তাঁর প্রশংসা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা স্তবগানসহ তাঁর দ্বারে উপস্থিত হও, প্রশংসা গানে মুখর হয়ে প্রবেশ কর তাঁর অঙ্গনে, কৃতজ্ঞ অন্তরে কর তাঁর নামগান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধন্যবাদের গীত গাইতে গাইতে তাঁর শহরে এসো| প্রশংসা গীত গাইতে গাইতে তাঁর মন্দিরে এসো| তাঁকে সম্মান কর, তাঁর নামকে ধন্য কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্যবাদ সহকারে তাঁর দরজায় ঢোকো এবং প্রশংসা সহকারে তার উঠানে ঢোকো। তাকে ধন্যবাদ দাও এবং তার নাম মহিমান্বিত কর।