Psalms 101:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বিবেচনাপূর্বক সিদ্ধপথে গমন করবো; তুমি কবে আমার কাছে আসবে? আমার গৃহমধ্যে আমি হৃদয়ের সিদ্ধতায় চলবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সতর্ক হয়ে আমি নির্দোষ জীবন কাটাব— কখন তুমি আমার কাছে আসবে? আমি নিজের গৃহে সততার সঙ্গে জীবন কাটাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি বিবেচনাপূর্ব্বক সিদ্ধপথে গমন করিব; তুমি কবে আমার নিকটে আসিবে? আমার গৃহমধ্যে আমি হৃদয়ের সিদ্ধতায় চলিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি বিবেচনাপূর্বক সিদ্ধপথে গমন করিব; তুমি কবে আমার নিকটে আসিবে? আমার গৃহমধ্যে আমি হৃদয়ের সিদ্ধতায় চলিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিখুঁত জীবন কাটাবার দিকে আমি মনোযোগ দেব; কবে তুমি আমার কাছে আসবে? আমার নিজের ঘরে আমি খাঁটি অন্তরে থাকব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিখুঁত জীবন কাটাবার দিকে আমি মনোযোগ দেব; কবে তুমি আমার কাছে আসবে? আমার নিজের ঘরে আমি খাঁটি অন্তরে থাকব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিখুঁত পথে চলার কথাই আমি ভাবি, কবে তুমি আসবে আমার কাছে? আমার ঘরে আমি শুদ্ধচিত্তে চলি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি একজন বিচক্ষণ লোকের মত শুদ্ধ হৃদয় নিয়ে একটি শুদ্ধ জীবনযাপন করব| আপনি আমার গৃহের একান্ত অভ্যন্তরভাগে কখন আসবেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সততা পথে চলবো। তুমি কখন আমার কাছে আসবে? আমার ঘরের মধ্যে আমি সততায় চলব।