Psalms 101:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি কোন জঘন্য পদার্থ চোখের সামনে রাখবো না, আমি বিপথগামীদের কাজ ঘৃণা করি, তা আমাতে লিপ্ত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা কিছু জঘন্য ও কুরুচিপূর্ণ তা দেখতে আমি অস্বীকার করব। আমি ভ্রষ্টাচারীদের কাজকর্ম ঘৃণা করি; তাদের সঙ্গে আমি কোনও সম্বন্ধ রাখব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কোন জঘন্য পদার্থ চক্ষের সম্মুখে রাখিব না, আমি বিপথগামীদের ক্রিয়া ঘৃণা করি, তাহা আমাতে লিপ্ত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কোন জঘন্য পদার্থ চক্ষের সম্মুখে রাখিব না, আমি বিপথগামীদের ক্রিয়া ঘৃণা করি, তাহা আমাতে লিপ্ত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি খারাপ কোন কিছু আমার চোখের সামনে রাখব না। বিপথে যাওয়া লোকদের কাজ আমি ঘৃণার চোখে দেখি; সেগুলো আমাকে আঁকড়ে ধরতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি খারাপ কোন কিছু আমার চোখের সামনে রাখব না। বিপথে যাওয়া লোকদের কাজ আমি ঘৃণার চোখে দেখি; সেগুলো আমাকে আঁকড়ে ধরতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঘৃণ্য কিছুই আমি রাখব না আমার দৃষ্টিপথে। তোমার কাছ থেকে দূরে সরে গেছে যারা ঘৃণা করি আমি তাদের কুটিল কীর্তি, আমি লিপ্ত হব না তাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার সামনে কোন মূর্ত্তি আমি রাখবো না| ওরকম ভাবে যারা আপনার বিরুদ্ধে যায় তাদের আমি ঘৃণা করি| আমি তা করবো না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি কোন অন্যায় কাজ আমার চোখের সামনে রাখব না; আমি অপদার্থ মন্দকে ঘৃণা করব, তা আমার সঙ্গে আটকে থাকবেনা।