Psalms 101:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে জন গোপনে প্রতিবেশীর অপবাদ দেয়, তাকে আমি উচ্ছেদ করবো; যার অহংকারী দৃষ্টি ও গর্বিত হৃদয়, তাকে সহ্য করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে কেউ গোপনে প্রতিবেশীর অপবাদ করে, আমি তাকে উচ্ছেদ করব; যার দৃষ্টি উদ্ধত ও হৃদয় অহংকারী, আমি তাকে সহ্য করব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে জন গোপনে প্রতিবাসীর পরীবাদ করে, তাহাকে আমি উচ্ছেদ করিব; যাহার সাহঙ্কার দৃষ্টি ও গর্ব্বিত হৃদয়, তাহাকে সহ্য করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে জন গোপনে প্রতিবাসীর পরীবাদ করে, তাহাকে আমি উচ্ছেদ করিব; যাহার সাহংকার দৃষ্টি ও গর্বিত হৃদয়, তাহাকে সহ্য করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা গোপনে অন্যদের নিন্দা করে তাদের আমি শেষ করব; যাদের চোখে গর্ব আর বুকে অহংকার রয়েছে তাদের আমি সহ্য করব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা গোপনে অন্যদের নিন্দা করে তাদের আমি শেষ করব; যাদের চোখে গর্ব আর বুকে অহংকার রয়েছে তাদের আমি সহ্য করব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গোপনে যে অপরের নামে কুৎসা রটায় তাকে উচ্ছেদ করব আমি। দৃষ্টি উদ্ধত যার হৃদয় গর্বিত তাকে সহ্য করব না আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কেউ গোপনে তার প্রতিবেশী সম্পর্কে মন্দ কথা বলে, আমি তাকে চুপ করিয়ে দেবো| আমি লোকেদের কখনই উদ্ধত হতে দেবো না এবং তাদের ভাবতে দেবো না যে তারা অন্যান্যদের চেয়ে ভালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ধ্বংস করবো যে গোপনে তার প্রতিবেশীর নিন্দা করে। আমি সহ্য করবো না কাউকে যার হাবভাব গর্বের এবং অহঙ্কারী মনোভাব।