Psalms 102:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার দিন হেলে পড়া ছায়ার মত, আমি ঘাসের মত শুকিয়ে যাচ্ছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার দিন সন্ধ্যার ছায়ার মতো হয়েছে; আমি ঘাসের মতো শুকিয়ে যাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার দিন হেলিয়া পড়া ছায়ার সদৃশ, আমি তৃণের ন্যায় শুষ্ক হইতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার দিন হেলিয়া পড়া ছায়ার সদৃশ, আমি তৃণের ন্যায় শুষ্ক হইতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার দিনগুলো বিকালের ছায়ার মত হয়ে গেছে; ঘাসের মতই আমি শুকিয়ে যাচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার দিনগুলো বিকালের ছায়ার মত হয়ে গেছে; ঘাসের মতই আমি শুকিয়ে যাচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপরাহ্নের ছায়ার মত বিলীয়মান আমার দিনগুলি, তৃণের মতই আমি বিশুষ্কপ্রায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দিনের শেষের দীর্ঘ ছায়াগুলির মত আমার জীবন প্রায় শেষ হয়ে গেছে| আমি শুকনো এবং মৃত প্রায় ঘাসের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার দিন হেলে পড়া ছায়ার মতো এবং আমি ঘাসের মতো শুকনো হয়েছি।