Psalms 102:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু, হে মাবুদ, তুমি অনন্তকাল সমাসীন থাকবে, তোমার নাম পুরুষানুক্রমে স্থায়ী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তুমি, হে সদাপ্রভু, চিরকাল সিংহাসনে অধিষ্ঠিত; তোমার সুখ্যাতি বংশপরম্পরায় স্থায়ী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, হে সদাপ্রভু, তুমি অনন্তকাল সমাসীন থাকিবে, তোমার স্মরণ পুরুষে পুরুষে স্থায়ী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, হে সদাপ্রভু, তুমি অনন্তকাল সমাসীন থাকিবে, তোমার স্মরণ পুরুষে পুরুষে স্থায়ী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু হে সদাপ্রভু, তুমি চিরকাল তোমার সিংহাসনে আছ; তোমার নাম বংশের পর বংশ ধরে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু হে মাবুদ, তুমি চিরকাল তোমার সিংহাসনে আছ; তোমার নাম বংশের পর বংশ ধরে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু হে প্রভু পরমেশ্বর তুমি সিংহাসনে চিরতরে সমাসীন, যুগে যুগে স্থায়ী তোমার গৌরব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু, আপনি চিরদিনই বিরাজিত থাকবেন| আপনার নাম চিরকাল এবং অনন্তকাল মনে রাখা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমি, সদাপ্রভুু, অনন্তকাল জীবিত এবং তোমার খ্যাতি বংশপরম্পরা।