Psalms 102:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদ সিয়োনকে গেঁথেছেন, তিনি নিজের মহিমায় দর্শন দিয়েছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সদাপ্রভু আবার জেরুশালেম নির্মাণ করবেন এবং তাঁর মহিমায় আবির্ভূত হবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভু সিয়োনকে গাঁথিয়াছেন, তিনি স্বীয় প্রতাপে দর্শন দিয়াছেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভু সিয়োনকে গাঁথিয়াছেন, তিনি স্বীয় প্রতাপে দর্শন দিয়াছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আবার সিয়োনকে গড়বেন, আর তিনি নিজের মহিমায় দেখা দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আবার সিয়োনকে গড়বেন, আর তিনি নিজের মহিমায় দেখা দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর সিয়োনকে গড়ে তুলবেন আবার, প্রকাশ করবেন তাঁর গৌরব ও পরাক্রম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সিয়োনকে আবার নির্মাণ করবেন| লোকেরা আবার তাঁর মহিমা দেখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু সিয়োনকে পুনরায় নির্মাণ করবেন এবং তাঁর মহিমা প্রকাশ করবেন।