Psalms 102:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তিনি তাঁর উঁচু পবিত্র স্থান থেকে অবলোকন করলেন; মাবুদ বেহেশত থেকে দুনিয়াতে দৃষ্টিপাত করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু উচ্চ পবিত্রস্থান থেকে নিচে দেখলেন, স্বর্গ থেকে তিনি জগতের প্রতি দৃষ্টিপাত করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তিনি আপন উচ্চ ধর্ম্মধাম হইতে অবলোকন করিলেন; সদাপ্রভু স্বর্গ হইতে পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তিনি আপন উচ্চ ধর্মধাম হইতে অবলোকন করিলেন; সদাপ্রভু স্বর্গ হইতে পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বন্দীদের কোঁকানি শুনবার জন্য আর যারা মৃত্যুর শাস্তি পেয়েছে তাদের ছেড়ে দেবার জন্য উপরে তাঁর পবিত্র স্থান থেকে সদাপ্রভু নীচে তাকাবেন, স্বর্গ থেকে তিনি পৃথিবীর দিকে লক্ষ্য করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বন্দীদের কোঁকানি শুনবার জন্য আর যারা মৃত্যুর শাস্তি পেয়েছে তাদের ছেড়ে দেবার জন্য উপরে তাঁর পবিত্র স্থান থেকে মাবুদ নীচে তাকাবেন, বেহেশত থেকে তিনি দুনিয়ার দিকে লক্ষ্য করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঊর্ধ্বলোকের পবিত্র আবাস থেকে তিনি অবলোকন করলেন, স্বর্গ থেকে পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করলেন প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, তাঁর পবিত্র স্থান থেকে নীচের দিকে চেয়ে দেখবেন| স্বর্গ থেকে প্রভু পৃথিবীর দিকে চেয়ে দেখবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তিনি পবিত্র উচ্চ থেকে নিচে দেখেছেন সদাপ্রভুু স্বর্গ থেকে পৃথিবীতে লক্ষ্য করেছেন;