Psalms 102:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সঙ্কটের দিনে আমা থেকে মুখ লুকাবে না, আমার প্রতি কান দাও; যেদিন আমি ডাকি, ত্বরায় আমাকে উত্তর দিও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমি সংকটে আছি তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রেখো না। আমার দিকে কর্ণপাত করো; যখন আমি তোমাকে ডাকি, তাড়াতাড়ি আমাকে উত্তর দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সঙ্কটের দিনে আমা হইতে মুখ লুকাইও না, আমার দিকে কর্ণপাত কর; যে দিন আমি ডাকি, ত্বরায় আমাকে উত্তর দিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সঙ্কটের দিনে আমা হইতে মুখ লুকাইও না, আমার দিকে কর্ণপাত কর; যে দিন আমি ডাকি, ত্বরায় আমাকে উত্তর দিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বিপদের সময় তুমি মুখ ফিরিয়ে রেখো না। আমার কথায় কান দাও; আমার ডাকে সাড়া দিতে তুমি দেরি কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বিপদের সময় তুমি মুখ ফিরিয়ে রেখো না। আমার কথায় কান দাও; আমার ডাকে সাড়া দিতে তুমি দেরি কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঙ্কটে বিমুখ হয়ো না আমার প্রতি, শোন আমার নিবেদন, যখন আমি ডাকি তোমায় বিলম্ব করো না প্রভু, তখনই দিও সাড়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন আমি সমস্যার মধ্যে থাকি তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না| আমার কথা শুনুন, যখন আমি সাহায্যের জন্য প্রার্থনা করি তখন আমায় উত্তর দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সঙ্কটের দিনের আমার থেকে তোমার মুখ লুকিও না আমার কষ্টের দিনের। আমার কথা শোন। যখন আমি তোমায় ডাকবো আমাকে তাড়াতাড়ি উত্তর দিও।