Psalms 102:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বললাম, হে আমার আল্লাহ্, আয়ুর মধ্যভাগে আমাকে তুলে নিও না; তোমার সমস্ত বছর পুরুষানুক্রমে স্থায়ী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি বলেছি: “হে ঈশ্বর, আমার যৌবনকালে আমাকে তুলে নিয়ো না; তোমার বছরগুলি বংশপরম্পরায় স্থায়ী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি বলিলাম, হে আমার ঈশ্বর, আয়ুর মধ্যভাগে আমাকে তুলিয়া লইও না; তোমার বৎসর সকল পুরুষে পুরুষে স্থায়ী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি বলিলাম, হে আমার ঈশ্বর, আয়ুর মধ্যভাগে আমাকে তুলিয়া লইও না; তোমার বৎসর সকল পুরুষে পুরুষে স্থায়ী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই আমি বলেছি, “হে আমার ঈশ্বর, তোমার দেওয়া আয়ুর মাঝখানে আমাকে তুমি নিয়ে যেয়ো না; চিরকাল ধরেই তো তুমি আছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই আমি বলেছি, “হে আমার আল্লাহ্, তোমার দেওয়া আয়ুর মাঝখানে আমাকে তুমি নিয়ে যেয়ো না; চিরকাল ধরেই তো তুমি আছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বলি, হে আমার ঈশ্বর, আয়ুর মধ্যভাগে তুমি তুলে নিও না আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি বলেছিলাম, “আমি যতক্ষণ যুবক আছি আমাকে মরতে দেবেন না| ঈশ্বর আপনি চিরদিন বিরাজিত থাকবেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি বললাম, “আমার ঈশ্বর, জীবনের মাঝ পথে আমাকে তুলে নিও না; তুমি আছো সব পুরুষে পুরুষে স্থায়ী।