Psalms 102:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেগুলো বিনষ্ট হবে, কিন্তু তুমি স্থির থাকবে; সে সমস্ত কাপড়ের মত নষ্ট হয়ে যাবে, তুমি পরিচ্ছদের মতোই তাদের খুলে ফেলবে, ও তাদের পরিবর্তন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেসব বিনষ্ট হবে, কিন্তু তুমি স্থায়ী হবে; ছেঁড়া কাপড়ের মতো সেসব শেষ হয়ে যাবে। পোশাকের মতো তুমি তাদের পরিবর্তন করবে আর তাদের পরিত্যাগ করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সকল বিনষ্ট হইবে, কিন্তু তুমি স্থির থাকিবে; সে সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হইয়া পড়িবে, তুমি পরিচ্ছদের ন্যায় তাহাদিগকে খুলিবে, ও তাহাদের পরিবর্ত্তন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকল বিনষ্ট হইবে, কিন্তু তুমি স্থির থাকিবে; সে সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হইয়া পড়িবে, তুমি পরিচ্ছদের ন্যায় তাহাদিগকে খুলিবে, ও তাহাদের পরিবর্তন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি চিরকাল থাকবে। কাপড়ের মতই সেগুলো পুরানো হয়ে যাবে; সেগুলো তুমি কাপড়ের মতই বদলে দেবে, আর তা বাতিল হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি চিরকাল থাকবে। কাপড়ের মতই সেগুলো পুরানো হয়ে যাবে; সেগুলো তুমি কাপড়ের মতই বদলে দেবে, আর তা বাতিল হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ সকলই লুপ্ত হবে, কিন্তু তুমি নিত্যস্থায়ী, পরিধেয় বসনের মত সেগুলি জীর্ণ হবে, পোষাকের মত সেগুলি তুমি পরিবর্তন করবে অবলুপ্ত হবে সেই জীর্ণ বসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বিশ্ব, এই আকাশ একদিন শেষ হয়ে যাবে কিন্তু আপনি চির বিরাজমান থাকবেন! ওদের বস্ত্রের মতই পরিধান করা হবে| এবং জামাকাপড়ের মতই আপনি ওদের বদল করবেন| ওরা সবাই পরিবর্তিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে সব ধ্বংস হবে, কিন্তু তুমি থাকবে; তারা কাপড়ের মতো পুরোনো হয়ে যাবে, যেমন কাপড় পোশাকের মতো সেগুলো খুলে ফেলবে এবং তারা অদৃশ্য হবে।