Psalms 102:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমার সমস্ত দিন ধোঁয়ার মত বিলীন হয়েছে, আমার সমস্ত অস্থি জ্বলন্ত কাঠের মত পুড়ে গেছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার দিনগুলি ধোঁয়ার মতো মিলিয়ে যায়; আমার হাড়গোড় কয়লার মতো জ্বলছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমার দিন সকল ধূমে লীন হইয়াছে, আমার অস্থি সকল জ্বলন্ত কাষ্ঠবৎ তপ্ত হইয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমার দিন সকল ধূমে লীন হইয়াছে, আমার অস্থি সকল জ্বলন্ত কাষ্ঠবৎ তপ্ত হইয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার দিনগুলো ধূমার মত মিলিয়ে গেছে; আমার হাড়গুলো যেন চুলার আগুনে পুড়ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার দিনগুলো ধোঁয়ার মত মিলিয়ে গেছে; আমার হাড়গুলো যেন চুলার আগুনে পুড়ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার জীবনের দিনগুলি যেন মিলিয়ে যায় ধোঁয়ার মত, দগ্ধ হয় আমার এ দেহ যেন জ্বলন্ত চুল্লীতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধোঁয়ার মত আমার জীবন কেটে যাচ্ছে| আমার জীবন একটি আগুনের মত যা ধীরে ধীরে পুড়ে যাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার দিন ধোঁয়ার মতো উড়ে গেছে এবং আমার হাড় আগুনের মতো পুড়ে গেছে।