Psalms 102:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শত্রুরা সমস্ত দিন আমাকে তিরস্কার করে, যারা আমার বিরুদ্ধে ক্রোধোন্মত্ত, তারা আমার নাম নিয়ে বদদোয়া দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দিনের পর দিন আমার শত্রুরা আমাকে বিদ্রুপ করে; যারা আমার প্রতি ক্রুদ্ধ তারা আমার নামে অভিশাপ দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শত্রুরা সমস্ত দিন আমাকে তিরস্কার করে, যাহারা আমার বিরুদ্ধে ক্রোধোন্মত্ত, তাহারা আমার নাম লইয়া শাপ দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শত্রুরা সমস্ত দিন আমাকে তিরস্কার করে, যাহারা আমার বিরুদ্ধে ক্রোধোন্মত্ত, তাহারা আমার নাম লইয়া শাপ দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শত্রুরা দিনরাত আমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে; আমার উপর যারা ক্ষেপে আছে তারা আমার নাম অভিশাপ হিসাবে ব্যবহার করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শত্রুরা দিনরাত আমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে; আমার উপর যারা ক্ষেপে আছে তারা আমার নাম বদদোয়া হিসাবে ব্যবহার করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুরা সারাদিন আমাকে বিদ্রূপ করে, ক্রোধে উন্মত্ত হয়ে তারা করে চক্রান্ত আমার বিরুদ্ধে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রুরা সব সময়ে আমাকে অপমান করে| ওরা আমাকে নিয়ে মজা করে ও ভৎ‌র্সনা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার শত্রুরা আমাকে সারা দিন উপহাস করে, তারা আমাকে পরিহাস করে আমার নাম নিয়ে শাপ দেয়।