Psalms 103:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ দুনিয়ার উপরে আসমান যত উঁচু, যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে, তাদের উপরে তাঁর অটল মহব্বত তত মহৎ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ জগতের ঊর্ধ্বে আকাশমণ্ডল যত উচ্চ, যারা তাঁকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর প্রেম ততটাই মহান;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যাহারা তাঁহাকে ভয় করে, তাহাদের উপরে তাঁহার দয়া তত মহৎ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যাহারা তাঁহাকে ভয় করে, তাহাদের উপরে তাঁহার দয়া তত মহৎ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবী থেকে আকাশের দূরত্বের যেমন সীমা নেই, তেমনি তাঁর ভক্তদের উপরে তাঁর অটল ভালবাসারও সীমা নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়া থেকে আসমানের দূরত্বের যেমন সীমা নেই, তেমনি তাঁর ভক্তদের উপরে তাঁর অটল মহব্বতেরও সীমা নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবী থেকে আকাশ যত উঁচু, যারা তাঁকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর করুণাও তত অসীম উদার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেমন করে পৃথিবীর ওপরে আকাশ বিস্তৃত হয়ে আছে, তেমনি ঈশ্বরের অনুগামীদের ওপরে ঈশ্বরের প্রেম পরিব্যপ্ত হয়ে আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উঁচু, সেরকম তাঁর বিশ্বস্ততার নিয়ম তাদের প্রতি যারা তাঁকে সম্মান করে।