Psalms 103:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পশ্চিম দিক থেকে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের থেকে আমাদের অপরাধগুলো তেমনি দূরবর্তী করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্ব থেকে পশ্চিম যত দূরে, ততটাই আমাদের অপরাধ তিনি আমাদের থেকে দূর করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পশ্চিম দিক্ হইতে পূর্ব্ব দিক্ যেমন দূরবর্ত্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্ত্তী করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পশ্চিমদিক্ হইতে পূর্বদিক্ যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পশ্চিম দিক থেকে পূর্ব দিক যত দূরে, আমাদের সব পাপ তিনি তত দূরে সরিয়ে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পশ্চিম দিক থেকে পূর্ব দিক যত দূরে, আমাদের সব গুনাহ্ তিনি তত দূরে সরিয়ে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উদয়াচল থেকে অস্তাচল যত দূর তত দূরে সরিয়ে দিয়েছেন তিনি আমাদের সকল অপরাধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পূর্ব যেমন পশ্চিমের থেকে বিচ্ছিন্ন, তেমন করেই ঈশ্বর, আমাদের কাছ থেকে আমাদের পাপকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পশ্চিম দিক থেকে পূর্ব দিক যেমন দূর, তেমনি তিনি আমাদের পাপের অপরাধ থেকে আমাদের দূরে রেখেছেন।